ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:২৮ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ২:৩৭ পিএম
X

বিএনপির নেতা রাশেদ খান বলেছেন, “মানুষখেকো হানজালারা যদি হায়েনা হয়ে উঠতে চায়, তাহলে সেই হায়েনাকে থামানোর ওষুধও আমরা জানি।

সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান বলেন, আমি যখন আদালতে হাজিরা দিতাম, তখন দুই দিনের বৈরাগী এসব হানজালারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে হাজিরা দিত এবং শেখ হাসিনার প্রশংসা করত।

তিনি আরও দাবি করেন- ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা বলেছিল, আমরা আন্দোলনে নেই। অথচ এখন তারা বাঘের সঙ্গে থাকার কথা বলছে। আন্দোলনের আগে তাদের এমন বিপ্লবী হুংকার কখনো শোনা যায়নি।

বিএনপির এই নেতা বলেন, “তখন তারা বিড়ালের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে থাকত। আর এখন বিএনপির কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, অতিরিক্ত মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সঙ্গে বিচরণের অপরাধে প্রকৃত বাঘও তাদের ছেড়ে কথা বলবে না। আমরা গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝