ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মরা গাং নামে পরিচিত মেঘনা নদীর শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা আড়াইহাজার থানা পুলিশ ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝