ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:২৩ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০ জন স্টাফকে মারধর করে আহত করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের কারখানায় ফিরিয়ে দেয়।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) এবং অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরোনো। এ কারণে মালিকপক্ষকে বারবার বয়লারটি পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সেই অনুরোধে সাড়া দেয়নি। শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে ব্যস্ত থাকাকালে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ ৭ জন আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ মেশিনগুলো পরিবর্তনের আশ্বাসও দেয় মালিকপক্ষ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। মালিকপক্ষও তাদের জানিয়েছে যে, তারা দ্রুত বয়লারটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক কারণে বয়লারটি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হয়নি।

তিনি আরও জানান, কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ রয়েছেন। কারখানার মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝