ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উপকূল রক্ষায় বিশেষ বাজেট চান পরিবেশকর্মীরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম
X
Advertisement

জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গবেষণা সংস্থা ডিআরডিএফ এবং ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। অথচ প্রস্তাবিত বাজেটে এসব সংকট মোকাবিলায় প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।

সমাবেশে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

ডিআরডিএফ সভাপতি মীর মোহাম্মদ আলী বলেন, উপকূলের সংকট এখন জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। তিনি জেলেদের নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানান।

সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য বক্তারা উপকূলীয় এলাকার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। এ সময় ২১ দফা দাবির মধ্যে উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উন্নয়নের দাবি তুলে ধরা হয়। পাশাপাশি ‘অবৈধ জাল বন্ধ কর, মৎস্যসম্পদ রক্ষা কর’ শীর্ষক সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

জেবি/টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement