Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper
BREAKING: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল      বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১০ অগ্রাধিকার      সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো      ৬০ ধরনের নিত্যপণ্যে কর ছাড়      বাড়ছে সব ধরনের সিগারেটের দাম      ব্যাংক হিসাব খুলতে যাদের টিআইএন লাগবে না      বাজেট উপস্থাপন শুরু      

ব্যাংক হিসাব খুলতে যাদের টিআইএন লাগবে না

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ১১)

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। মূলত করের আওতা বাড়ানোর লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থেকে ছাড় রাখা হচ্ছে।

শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে না। এছাড়া নো-ফ্রিলস অ্যাকাউন্ট, যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রেও টিআইএন প্রদর্শনের বাধ্যবাধকতা থাকবে না। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের এই বড় ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।






LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close