ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে নাসিকের উচ্ছেদ অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:২৪ পিএম
X

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকা থেকে চাষাঢ়া সরকারি মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়কটি চালুর উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। প্রধান বঙ্গবন্ধু সড়কে যানবাহনের চাপ কমানো এবং নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সেই লক্ষ্যে চাষাঢ়া সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তবে সড়কটি সম্পূর্ণভাবে চালুর আগে সরকারি মহিলা কলেজে যাতায়াতের জন্য নতুন রাস্তা, প্রধান ফটক এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা ও বাউন্ডারি দেয়ালের নির্মাণকাজ শেষ হওয়ার পর বর্তমান বাউন্ডারি দেয়ালের একটি অংশ ভেঙে জনসাধারণের চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সিইও নূর কুতুব-এ-আলমসহ অন্যান্য কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বর্তমান ও সাবেক অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে কলেজের শিক্ষার্থীরা নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নেন।

নাসিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষও। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নাসিকের এ পদক্ষেপের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রথমে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হবে। এরপর জনসাধারণের চলাচলের জন্য বাইপাস সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে। গেটের পাশে আজ যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেটি সরকারি জমি। সেখানে একটি পরিবার বসবাস করত। তাদের জন্যও সিটি করপোরেশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝