ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতবিনিময় সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১০:৪৬ এএম
X
Advertisement

ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতকালে কেসিসি ও আমেরিকান দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে খুলনা মহানগরীর স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনাখাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের দিকসমূহ তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে আমেরিকান সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে মহানগরীর উন্নয়নের স্বার্থে রিনিউএ্যাবল জ্বালানী ও ট্যুরিজম খাত এবং মশক নিধন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গৃহীত কার্যক্রমে কেসিসি’র পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

এছাড়া, প্রশাসক পরিবহন সেক্টরের আধুনিকায়নে ইলেক্ট্রিক বাস অথবা মেট্রোরেল সার্ভিস চালুর বিষয়ে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

আমেরিকান দূতাবাসের কর্মকর্তা ইসাইয়াহ ফ্লাহার্টি, ব্রানডন বারনেস, জিওভানি রামিরেজ, মাশহুর আলম শেট, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম এ সময় উপস্থিত ছিলেন।

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement