Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper
BREAKING: জেট ফুয়েলের দাম কমলো      হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই      রামিসা হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপের প্রশংসা, দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ      লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা      বাজেট অধিবেশন শুরু      বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী      রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে: আদালত      

শেয়ারবাজারে প্রায় দুই বছরের সর্বোচ্চ লেনদেন

প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২৮)

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটে দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, নতুন কমিশনের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসইর অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। অবশ্য দিনের শুরুতে যতগুলো সিকিউরিটিজের দাম বেড়েছিল, লেনদেনের শেষ দিকে এসে তার মধ্যে কয়েকটিতে দরপতন হয়েছে। তা সত্ত্বেও দিনের লেনদেন শেষে বেশিরভাগ সিকিউরিটিজের দাম বাড়ার মধ্যে লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে উঠে এসেছে।

আজকের এই উত্থান নিয়ে ডিএসইতে ঈদুল আজহার আগে পাঁচ কার্যদিবস ও ঈদ পরবর্তী পাঁচ কার্যদিবস মিলিয়ে টানা ১০ কার্যদিবস উত্থান হয়েছে ঢাকার এই শেয়ারবাজারে। এই ১০ দিনের উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার ২০৩ পয়েন্ট থেকে ৩১৩ পয়েন্টে ৫ হাজার ৫১৬ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ৫৬ পয়েন্ট থেকে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ হাজার ৯৬৮ পয়েন্ট থেকে ২ হাজার ৮৭ পয়েন্টে উঠেছে।

এদিকে আজ মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

আজকের এই লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। সে হিসেবে আজকের লেনদেন প্রায় ১ বছর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে উঠেছে। আর এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ এই বাজারের লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে ক্রাউন সিমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খানকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি কমিশনের চারটি কমিশনার পদের তিনটিতে যথাক্রমে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিককে নিয়োগ দেওয়া হয়।




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close