ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাথরঘাটার নীলিমা পয়েন্টে পর্যটকদের ভিড়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:২৩ এএম
X
Advertisement

ঈদের ছুটিতে বরগুনার পাথরঘাটার অন্যতম বিনোদন কেন্দ্র নীলিমা পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিষখালী নদীর তীরে অবস্থিত পর্যটন স্পটটি ঈদ উপলক্ষে দর্শনার্থীদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার, বন্ধু-বান্ধব ও বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর ছিল পুরো এলাকা।

পাথরঘাটা পৌর শহর থেকে অল্প দূরত্বে হওয়ায় সহজেই নীলিমা পয়েন্টে পৌঁছাতে পারেন দর্শনার্থীরা। বিষখালী নদীর শীতল বাতাস, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের কাছেও এ স্থানকে আকর্ষণীয় করে তুলেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। কেউ নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। শিশুদের কোলাহল, তরুণ-তরুণীদের ছবি তোলার ব্যস্ততা এবং পারিবারিক আড্ডায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ঘুরতে আসা দর্শনার্থী নাইম, পারভেজ ও আরিফ জানিয়েছেন, শহরের কোলাহল থেকে দূরে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য নীলিমা পয়েন্ট একটি চমৎকার স্থান। বিশেষ করে বিষখালী নদীর তীরের নির্মল পরিবেশ ও খোলা আকাশের নিচে সময় কাটানোর সুযোগ তাদের বার বার এখানে টেনে আনে।

ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। দর্শনার্থীদের ভিড় বাড়ায় খাবারের দোকান, চায়ের স্টল ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে।

পর্যটন উদ্যোক্তা শফিকুল ইসলাম খোকন বলেন, 'ঈদের ছুটিতে নীলিমা পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি উৎসাহব্যঞ্জক। বিষখালী নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে এখানে আকৃষ্ট করে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এটি আরও জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।'

আইএইচ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement