ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুবর্ণচরে কোরবানির গরু চুরি, এলাকায় চাঞ্চল্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:১৪ পিএম
X

নোয়াখালীর সুবর্ণচরে কোরবানির গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবিলী গ্রামের পঞ্চায়েত বাড়ির আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য তারেক মাসুদ জানান, তার বাবা আবুল মিয়া গত ২৫ মে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত হাট থেকে ৭৫ হাজার টাকা দিয়ে একটি দামড়া গরু কিনেছিলেন। পরে গরুটি বাড়িতে এনে কোরবানির জন্য লালন-পালন করা হচ্ছিল।

তিনি বলেন, “ঈদের দিন গভীর রাতে গরুটি চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা গরুটি খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরে নতুন করে কোরবানির পশুও সংগ্রহ করা সম্ভব হয়নি।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবিতে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

তারেক মাসুদ আরও অভিযোগ করেন, এলাকায় একটি চিহ্নিত চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন, “সুমন নামে ওই চক্রের এক সদস্যকে ঘটনার আগে আমাদের পঞ্চায়েত বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয় অনেকে। আমরা ধারণা করছি, গরু চুরির ঘটনায় সে জড়িত থাকতে পারে।”

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া 

আইইউ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝