ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৩২ পিএম
X

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মুসল্লি বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঈদের জামাত, পশু কোরবানি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে মুসল্লিরা।

বরিশাল
বরিশালের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর পূর্ব হরিনাফুলিয়া, তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী ও বন্দর থানা এলাকার সাহেবের হাটে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাবুগঞ্জে চারটি, হিজলায় দুটি, মেহেন্দিগঞ্জে দুটি এবং বাকেরগঞ্জে একটি জামাত হয়।

ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে সকাল আটটায় দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নারী ও পুরুষের জন্য পৃথক জামাতের ব্যবস্থা ছিল।

পটুয়াখালী
পটুয়াখালীর বিভিন্ন উপজেলার প্রায় ৩৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করেন। সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয়।

ভোলা
ভোলার বিভিন্ন গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করেন। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর
দিনাজপুর সদরসহ জেলার কয়েকটি উপজেলায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে নারী-পুরুষ ও শিশুসহ কয়েকশ মুসল্লি নামাজ আদায় করেন।

বগুড়া
বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গাবতলী রেলওয়ে জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর
চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন করা হয়। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।

ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে অনেকে মসজিদের ভেতরে নামাজ আদায় করেন।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার কিছু এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও গোমস্তাপুর উপজেলার কয়েকটি এলাকায় পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঢাকা
ধামরাই উপজেলার শরীফভাগ এলাকায় নারী-পুরুষ মিলিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

মৌলভীবাজার
মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় শতাধিক পরিবারের মুসল্লিরা ঈদের জামাত আদায় করেন।

কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামে আহলে হাদিস অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়।

রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে কয়েকজন মুসল্লি ঈদের জামাত আদায় করেন।

সাতক্ষীরা
সাতক্ষীরার কয়েকটি গ্রামে আহলে হাদিস মতাদর্শের একাংশ আগাম ঈদ উদযাপন করে।

গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝