ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুমিল্লায় ছেলের হাতে মা খুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৩৯ পিএম
X

কুমিল্লা নগরীর চকবাজার এলাকার বালুধুম পশ্চিমপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুন হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালুধুম এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নারী কাজী রেহানা আক্তার (৫৫)। অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবু (৩২) তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামিম ইসলাম বাবু দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পারিবারিকভাবে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদও ঘটে, যা নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার দিনও একই বিষয়কে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

পরে প্রতিবেশীরা বিষয়টি দেখে পরিবারের অন্য সদস্যদের খবর দেন। গুরুতর আহত অবস্থায় কাজী রেহানা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

চকবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজ বলেন, “সুরতহাল প্রতিবেদন তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পারিবারিকভাবে অভিযুক্তের মানসিক অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজও একই ধরনের ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝