ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকারি রাস্তার মাটি কেটে নেওয়ার ভিডিও করায় সংঘর্ষ, আহত ১০
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:১৩ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ভিডিও করায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে  উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- মোঃ অহিদুল্লাহ (৫০), মোহাম্মদ শাহজালাল মুন্সি (৫২), মোহাম্মদ নজরুল ইসলাম (৪১), মোসাম্মৎ ফাতেমা (৪০), মোসাম্মৎ সামিয়া আক্তার (২২), শহিদুল্লাহ মাস্টার (৫৩) ও মাশকুরা আক্তার (১৭)।

আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার চর সাহেবনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদুল্লাহ মাস্টার বলেন, 'করিমখাঁ গ্রামের পাকা সড়ক থেকে খালপাড় পর্যন্ত গ্রামের ভিতর দিয়ে ৩ বছর পূর্বে সরকারি ভাবে একটি রাস্তা তৈরি করা হয়। ওই রাস্তার মাটি মো শাহজালাল, অংকন (১৮) ও জিসান (১৬) সহ কয়েকজন মিলে কেটে নিচ্ছিল। এ সময় আমার ভাই আহত সৌদি প্রবাসী নজরুল ইসলাম মুঠোফোনে ভিডিও করায় ক্ষিপ্ত হয়ে সবাই মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে ১০ জন আহত হয়।'

অপরপক্ষের মোহাম্মদ শাহজালাল মুন্সি বলেন, 'নিজের জমিতে মাটি কাটার সময় নজরুল ইসলামসহ কয়েকজন মিলে আমাদের উপরে হামলা চালিয়ে আহত করে।'

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেন, 'দুই পক্ষ থেকেই দুটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝