ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৪০ পিএম
X

নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে এবং একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা উল্টে শামসুজ্জামানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝