ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কামতা গ্যাসক্ষেত্রে নতুন কূপ: জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৩৫ পিএম
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। আগামী জুনের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কামতা গ্যাসক্ষেত্রে মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, কামতা-২ এবং তিতাস গ্যাসক্ষেত্রের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাস সংকটে বন্ধ কিংবা আংশিক চালু থাকা শিল্পকারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদনে ফিরতে পারবে। এতে শিল্প খাত আরও গতিশীল হওয়ার পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়লে বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রয়োজন কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক, এ কে এম মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টদের মতে, কামতা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন কার্যক্রম দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, শিল্পখাতে গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝