ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৪৭ পিএম
X

সাভারে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি অবৈধ ব্যাটারি কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং এক ট্রাক পুরাতন ব্যাটারি জব্দ করা হয়।

সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হলমার্ক এলাকার ভেতরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানকালে এক্সকাভেটর দিয়ে পুরাতন ব্যাটারি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত দুইটি কারখানা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, “অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ওএফ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝