ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির আহ্বায়ক পবন, সম্পাদক শাহআলম, সদস‍্য আরিয়ান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:২৩ পিএম আপডেট: ১৭.০৫.২০২৬ ৭:২৬ পিএম
X

রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর দোকান মালিক সমিতির ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নির্দেশনা এবং দোকান মালিকদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটি অচিরেই নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

কমিটিতে খন্দকার আকতার হামিদ পবনকে আহ্বায়ক এবং শাহ আলম বেপারীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. মাহবুবুর রহমান বাচ্চু, মো. খালেদ বেপারী, মো. শাহ আলম ভুলন, মো. মনির হোসেন, নুর ইসলাম তালুকদার, মো. শামিম মোল্লা, মো. নাসির উদ্দিন, সাইফুল ইসলাম এসান, মো. সেকান্দার বাদশাহ, মো. কামরুল হাসান, বি.এম. হাসান, মো. রাকিবুল হাসান, মো. মিলন লস্কর, মো. আমিনুল হক, মো. নুরুজ্জামান শিপু, মো. শাহাব উদ্দীন, মো. মাহাবুব হাসান, মো. গিয়াস উদ্দীন আহম্মদ বাচ্চু, মো. নজরুল ইসলাম, মো. শামিম আহমেদ, মো. আনোয়ার হোসেন, পলাশ, হুমায়ন কবির, মঞ্জুর রহমান, সুমন রানা, মো. সিরাজুল ইসলাম, রিপন ঢালি ও আকিবুল ইসলাম আরিয়ান।

এডহক কমিটির সদস্য আকিবুল ইসলাম আরিয়ান জানান, তিনি দীর্ঘদিন ধরে মোতালিব প্লাজায় ব্যবসা পরিচালনা করছেন এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চান। তিনি বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এখানে আমাদের সবার পরিচয় ব্যবসায়ী। ব্যবসার স্বার্থে আমরা সবাই মিলেই কাজ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”

কমিটির আহ্বায়ক খন্দকার আকতার হামিদ পবন বলেন, আকিবুল ইসলাম আরিয়ান তরুণ ও সফল উদ্যোক্তা। তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরে তারা আনন্দিত। তিনি মার্কেটের গর্ব বলেও মন্তব্য করেন।

নবগঠিত এডহক কমিটি শিগগিরই নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে জানানো হয়েছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝