ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৬ লাখ টাকায় বিক্রি হলো ‘নেতানিয়াহু’
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৫৪ পিএম
X
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু’ ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর আগে একই ফার্মের আরেকটি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি রাখা হয়েছিল। পরে এটি রাজধানীর পুরান ঢাকার এক ক্রেতার কাছে কেজিপ্রতি দরে বিক্রি করা হয় এবং ইতোমধ্যে ক্রেতার বাড়িতে ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফার্ম কর্তৃপক্ষ।

অন্যদিকে, বন্দর উপজেলার এসএস ক্যাটল ফার্মে থাকা আরেকটি ভাইরাল মহিষ ‘নেতানিয়াহু’ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রতিদিনই ফার্মটিতে এটি দেখতে ভিড় করছেন বহু মানুষ।

ফার্ম সূত্রে জানা গেছে, এলভিনো জাতের এই মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি। এর অদ্ভুত রং ও চেহারার কারণে নাম রাখা হয়েছিল ‘নেতানিয়াহু’, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

এসএস ক্যাটল ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, মহিষটি ৬ লাখ টাকায় রাজধানীর এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। ঈদের আগেই এটি ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement