ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আত্রাইয়ে ধান, চাল ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:১৪ পিএম
X

নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে ধান, চাল ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান।” এ সময় প্রকৃত কৃষকরা যাতে কোনো হয়রানি ছাড়াই গুদামে ধান দিতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান, চাল ও গম সংগ্রহ করতে বদ্ধপরিকর। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য আমাদের টিম সার্বক্ষণিক তদারকি করবে।”

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৭১ মেট্রিক টন গম ক্রয় করা হবে। ৩ মে থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলমান থাকবে।

টিএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝