মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান (৮৪) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।
তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।
বুধবার বিকেল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সৈয়দপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সাবেক ইউপি সদস্য হাসান খানকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনইউ/আরএন