ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ৮০ হাজার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৪৮ পিএম
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও উপজেলা প্রশাসনের যৌথ টিম বিসিক শিল্প এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ‘তানিশা প্যাকেজিং’ নামের একটি অবৈধ পলিথিন কারখানার মালিক নুর মোহাম্মদ জনি (২৮)-কে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে কারখানা থেকে ১৮৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝