ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৪৮ পিএম
X

রাজধানীর হাতিরঝিল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই খাবার পানি বোতলজাত করার দায়ে ‘তাসনিম ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার রাজধানীর মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক নয়ন কুমার সাহা ও সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পানি বোতলজাত ও বাজারজাত করে আসছিল। এছাড়া ১৯ লিটার উল্লেখ থাকলেও প্রতি বোতলে সরবরাহ করা হচ্ছিল ১৮.৫ লিটার পানি। নিয়মিত পানি পরীক্ষার বাধ্যবাধকতা থাকলেও কোনো কেমিস্ট বা ল্যাব পরীক্ষার ব্যবস্থা ছাড়াই পানি বাজারজাত করা হচ্ছিল বলে জানায় ভোক্তা অধিকার।

এ ছাড়া পানি পরিশোধন ও সংরক্ষণ প্রক্রিয়ায়ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখতেও বলা হয়েছে।

নয়ন কুমার সাহা বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝