ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা, আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

সাভারের আশুলিয়ায় পারভেজ হোসেন নামে এক যুবককে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শাহাদাৎ হোসেন পালিয়ে গেলেও তার বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শাহাদাৎ গাইবান্ধা জেলার সদর উপজেলার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে পারভেজকে পেছন থেকে কুপিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের মা, বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে শাহাদাৎকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ওএফ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement