ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় নারী শ্রমিক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৭ পিএম
X

সাভারের আশুলিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাঁশবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় নবীনগরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তার শিমু (২৯) রংপুর জেলার তাজহাট থানার শেখপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় মেডলার গার্মেন্টসে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে করে নবীনগরের দিকে যাচ্ছিলেন মুক্তা। বাইপাইল এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝