ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অসহায় কিশোর সাইফুলের উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা প্রয়োজন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৬ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭ নং নালিতাবাড়ী সদর ইউনিয়নের খরখরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম (১৮) গত দুই বছর আগে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গুরুতর আহত হন। তৎকালীন সময়ে সামান্য চিকিৎসা করালেও সমস্যা জটিল হওয়ায় এবং অর্থাভাবে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয়নি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও যথাযথ চিকিৎসা না পেয়ে বিছানায় অতিকষ্টে দিন কাটছিল সাইফুলের। বর্তমানে তার জীবন বাঁচাতে উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি।

এদিকে, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণে দাঁড়াতে না পারায় দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে তার পিঠে ঘা হয়ে তাতে পচন ধরেছে। এমনকি তার গর্ভধারিণী মা আর বেঁচে নেই। বাবাও গত তিন মাস আগে স্ট্রোক করে শয্যাশায়ী। একমাত্র বোন তাদের সেবাযত্ন করে আসছেন। দরিদ্র ও অসহায় এই পরিবারটি উন্নত চিকিৎসার অভাবে নিজ বাড়িতে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছিল। ঠিক তখনই অস্ট্রেলিয়ার “স্টার ফাউন্ডেশন” নামে একটি প্রতিষ্ঠান তাদের পাশে এসে দাঁড়ায়। এতে সার্বিক সহযোগিতা করেন নালিতাবাড়ী ইসলামী পাঠাগারের সভাপতি মো. জাহিদ হাসান ও স্বেচ্ছাসেবকরা।

তাদের সহযোগিতায় স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই অসুস্থ কিশোরের চিকিৎসা সহায়তা হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও তাকে বুধবার (৬ মে) সকালে উন্নত চিকিৎসার জন্য নালিতাবাড়ী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, অসুস্থ ওই কিশোরের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। বিষয়টি স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে জানতে পেরে বি.এম. সাবাব ফাউন্ডেশনের কর্তৃপক্ষ সরেজমিনে যাচাই-বাছাই করে দ্রুত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ওই কিশোরের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে জানান, ছেলেটি অন্য সবার মতোই স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তাই স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরদিকে, স্ট্রোক করে শয্যাশায়ী বাবা ফয়েজ উদ্দিন ও গুরুতর অসুস্থ ভাই সাইফুলের চিকিৎসা সহায়তার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন কিশোর সাইফুলের বোন ফেরদৌসী বেগম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আর্থিক সহযোগিতা করতে চান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করুন।

বিকাশ পারসোনাল ০১৬৩১৫৮৬৫৯৬ ( বোন ফেরদৌসী বেগম)।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝