ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভেজাল দুধ তৈরি: কলারোয়ায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৬ পিএম
X

কলারোয়ায় দুধের সঙ্গে জেলি ও পানি মিশিয়ে ওজন বৃদ্ধি করার অপরাধে সুজন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত সুজন ঘোষ উপজেলার দেয়াড়া ঘোষপাড়া এলাকার নব ঘোষের ছেলে।

সোমবার রাত আটটার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া ঘোষপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। তিনি এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার দেয়াড়া ঘোষপাড়ায় সুজন ঘোষ তার বাড়ির সংলগ্ন একটি ঘরে দুধের সঙ্গে জেলি ও পানি মিশিয়ে ওজন বৃদ্ধি করে দীর্ঘদিন ধরে দুধ বিক্রি করে আসছিলেন। পরে তার নেতৃত্বে এসআই পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালিয়ে সুজন ঘোষকে জেলি ও পানি মিশ্রিত দুধসহ আটক করেন।

পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজন ঘোষের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দুধে জেলি ও পানি মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝