ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিদ্যালয়ের পরিত্যক্ত রুমে মাদক সেবনকালে আটক ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৪৩ এএম
X

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুম থেকে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের লাল্টু মিয়া (২৫), একই এলাকার তৌহিদ হোসেন (২৭), জমিনপুরের আব্দুল আজীজ (২১), লওনা গ্রামের হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের শফিকুল ইসলাম (২৪) এবং একই উপজেলার ঝামুটপুরের জিয়াউর রহমান (৩৭)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার চেচিরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

টিআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝