ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উপকূলের ৭৩ শতাংশ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩১ পিএম
X

জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এ সংকট নিরসনে মোংলায় এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি।

বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৭৩ শতাংশ মানুষ এখনো সুপেয় পানি থেকে বঞ্চিত। এছাড়া প্রায় ৩ কোটি মানুষ নিরাপদ পানির পর্যাপ্ত সরবরাহ থেকে বঞ্চিত এবং দেড় কোটি মানুষ লবণাক্ত ভূগর্ভস্থ পানি পান করতে বাধ্য হচ্ছে।

সংলাপে আরও জানানো হয়, মোংলার প্রায় ৬৫ শতাংশ মানুষের সুপেয় পানির স্থায়ী কোনো ব্যবস্থা নেই। বাকি জনগোষ্ঠীর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ করা হলেও তা দিয়ে সর্বোচ্চ ছয় মাস পানি সংরক্ষণ সম্ভব হয়।

অনুষ্ঠানে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, নাগরিক সমাজের আহ্বায়ক নুর আলম শেখসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝