ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লিটারে ৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম
X

লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারদর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেল এখন ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। এর ফলে ভোজ্যতেলের আমদানি ব্যয় বেড়েছে, যা সমন্বয়ের জন্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোক্তারা বিষয়টি অনুধাবন করবেন এবং এর ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝