ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের নতুন কমিটি গঠন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম
X

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল-এ সংগঠনটির ২৯তম জাতীয় সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসাবিষয়ক সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধশত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান, বাপশক)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী (পরিচালক, নিনমাস, বিএমইউ), সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. জিনাত জেবিন (পরিচালক, ইনমাস, সোহরাওয়ার্দী) এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক (বিভাগীয় প্রধান, পিইটি-সিটি বিভাগ, বিএমইউ) দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। এতে দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘণ্টা ইমারজেন্সি আল্ট্রাসাউন্ড সেবা চালুর ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন ‘Hyperthyroidism’ ও ‘Thyroid Cancer Protocol 2026’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাহিদ হোসেন সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম. এ. করিম আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নবীন চিকিৎসক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের অংশ হিসেবে নবীন গবেষকদের স্বীকৃতি দিতে ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. সানোয়ার হোসেন সকলের সহযোগিতা কামনা করে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন দেশের পরমাণু চিকিৎসাবিষয়ক চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন, যা ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের নির্ণয়, চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝