ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৩:৩৪ পিএম
X

সাভারের আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানীর শ্রমিকরা। রোববার রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এ সময় ঘন্টাব্যাপী অবরোধ থাকায় সড়কের উভয়পাশে আটকে পরে যানবাহন। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে প্রায় ১ ঘন্টা পর রাত ১১টার দিকে সড়ক ছেড়ে যান বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাস থেকে প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। অনেক শ্রমিকেরই ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পড়েছে। মালিকপক্ষ বার বার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি তাদের।

এআই/এমএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝