ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিবগঞ্জে খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল উদ্ধার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপের নিচে রাখা একটি কালো বালতি থেকে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

৫৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পায় বিজিবি সদস্যরা। বালতির ভেতরে ককটেল থাকায় ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল তল্লাশি চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ককটেলগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement