ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ২ শিল্পকারখানাকে দেড় লাখ টাকা জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
X

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে দুটি বায়ুদূষণকারী শিল্পকারখানাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। এতে পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানের সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে এক লাখ টাকা এবং কাঠেরপুলের এস আর নিট ডাইংকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণের অভিযোগ ছিল এবং পরিবেশগত মানদণ্ড না মেনে কার্যক্রম পরিচালনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত রাখা হবে বলেও তারা উল্লেখ করেন।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ রোধে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে দূষণকারী কারখানা, ইটভাটা ও অন্যান্য প্রকল্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝