ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকার কৃষকদের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম
X

শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি ঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকদের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, কৃষক যাতে তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারে, এতে করে কৃষকের যেমন উন্নয়ন হবে, তেমনি এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এর মাধ্যমে সারা বাংলাদেশে কৃষিনির্ভর অর্থনীতি গড়ে উঠবে। আজ সারা পৃথিবীজুড়ে যে বৈশ্বিক সমস্যা রয়েছে, তাতে কৃষি যেন কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়—বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

এসময় ২০ জন কৃষকের মাঝে মুগডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মধ্যে মৌবক্স বিতরণ করা হয়।

এছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জের ৭টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

জিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝