ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাসায়নিক মিশ্রিত প্রায় সাড়ে ৩ হাজার কেজি আম জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম
X

সাতক্ষীরার কালিগঞ্জে অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রাক্কালে ৩ হাজার ৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দপূর্বক বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি বলেন, 'ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।'

এমজেডআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝