ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালাইয়ে সওজের জায়গা দখলের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৩০ পিএম
X

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় সওজের জমিতে কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাচশিরা এলাকায় সওজের জায়গা সম্প্রতি আব্দুল আজিজ কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিয়েছে। এতে করে রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনের জন্য সংকীর্ণতা তৈরি হয়েছে। 

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাজারে অনেক ব্যবসায়ী থাকলেও কেউ এভাবে সড়কের জায়গা দখল করে বেড়া দেননি। আজিজ মহাসড়কের পাশে এভাবে কাঁটাতারের বেড়া দেওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় সড়ক ও জনপথের জায়গায় তারকাটা ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল করে রাখা হয়েছে।

এলাকাবাসীর দাবি, দখলদার প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

তাদের মতে, এভাবে সওজের সরকারি জমি দখল চলতে থাকলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা উন্নয়ন কাজে বাধার সৃষ্টি হবে এবং অন্য ব্যবসায়ীরাও তাদের সামনে সওজের ফাঁকা জায়গা দখলে নেবে।

অভিযুক্ত কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, 'সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গাটি আমি লিজ নিয়েছি। এ জন্য কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে রেখেছি।'

এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদি খান বলেন, আমরা সওজের পাঁচশিরা এলাকার ওই জায়গা লিজ দেইনি। আর লিজ নিলেও কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই।'

টিআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝