ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু জুলাইয়ে: পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পিএম
X

দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি আগামী জুলাইয়ে শুরু হতে যাচ্ছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১ জুলাই থেকে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার দুপুরে সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি আরও বলেন, বিভিন্ন জটিলতার কারণে এতদিন প্রকল্পটি আটকে ছিল। তবে নতুন সরকারের উদ্যোগে দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশের এই ল্যান্ডফিল কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।

ল্যান্ডফিলের এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায় কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের নতুন উৎস তৈরি হবে, যা এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই লাঘব করবে।

পরিদর্শনের সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝