ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সম্পাদক রাফিউল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পিএম
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময়ের কণ্ঠস্বর-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনে সমিতির কার্যালয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভোট গণনা স্থগিত করা হয়।

আজ সোমবার (২০ এপ্রিল) পুনরায় গণনা শেষে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন প্রক্রিয়ায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২০ জন স্বশরীরে এবং ৩ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন।

নির্বাচনের অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ-এর মো. হায়দার আলী; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাব-এর শাহরিয়ার স্বর্ণব; সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ-এর কামরুল হাসান; দপ্তর সম্পাদক হিসেবে পাবলিকিয়ান টুডে-এর মো. আরাফাত ইসলাম; অর্থ সম্পাদক হিসেবে দৈনিক গণকণ্ঠ-এর সারোয়ার আলম রিজন; এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অভিযাত্রা ডটকম-এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭-এর মো. আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল-এর মো. বাঁধন হোসাইন এবং সারাদেশ প্রতিদিন-এর মো. রিয়াদুল হাসান।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আশা করি।”

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝