ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মায় জেলের জালে ৩০ কেজি ওজনের কাতল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে ৩০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে, যা ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, অন্যান্য দিনের মতো আজ ভোরে জাল ফেলার পর হঠাৎ জালে বড় ধরনের ধাক্কা অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে তারা দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে এনে ওজন করা হলে এর ওজন ৩০ কেজি পাওয়া যায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে এক প্রবাসী মাছটি আরও বেশি দামে কিনতে আগ্রহ দেখান। পরে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় ওই প্রবাসীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝