ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তুরস্কে স্কুলে বন্দুক হামলা, নিহত ৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম
X
Advertisement

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি। খবর বিবিসির।

কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে ওই হামলার ঘটনা ঘটে। 

চিফচি বলেন, 'সেখানে আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।'

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশের দক্ষিণের আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো। ওই শিক্ষার্থী হামলা চালানোর পর আত্মহত্যা করেছিল।

এদিকে, বুধবারের হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন শিক্ষার্থী। সে দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ করেছেন, অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবা প্রাক্তন এক পুলিশ কর্মকর্তার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে।

এই হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের সন্তান, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement