ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কেএমপিতে ১১ কর্মকর্তাকে বদলী, নতুন ওসি পেল সাত থানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম
X

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এরমধ্যে ৭ থানা পেয়েছে নতুন ওসি। 

বুধবার কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এমএম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ এপ্রিল কেএমপির চার থানার অফিসার ইনচার্জদেরকে খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলী করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু: মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মো: হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মো: আবুল বাশারকে খানজাহান আলী থানায়, পুলিশ পরিদর্শক মো: শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মো: হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, পুলিশ পরিদর্শক রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবনচরা থানার অফিসার হিসেবে বদলী করা হয়েছে।

পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝