ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, জাটকা ইলিশ ও জাল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬০ কেজি জাটকা ইলিশ ও ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং কোস্ট গার্ডের সদস্যরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আনুমানিক ৩০ হাজার মিটার দীর্ঘ অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ১৬০ কেজি জাটকা ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। এ সময় তিনজন আসামিকেও আটক করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬০ কেজি জাটকা ইলিশসহ জাল ও দুয়ারী জব্দ করে ধ্বংস করা হয়। জাটকা ইলিশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝