ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম
X

মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজদিখান প্রেসক্লাব।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়, যা সাংবাদিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ। অথচ সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক আমির হোসেন ঢালী ও নাদিম হায়দার।

এসময় সিরাজদিখান প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে দায়ের করা এই হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

এনইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝