নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বুধবার রাতে জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান।
সভার শুরুতে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন তাকে পুষ্পস্তবক অর্পণ ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুবিধা ও নানা চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের নানা বাস্তব সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন।
সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি যেসব পদক্ষেপ বা প্রক্রিয়া প্রয়োজন, সেগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
বক্তব্যে তিনি পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামানকে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সমগ্র অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএ