ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুবর্ণচরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম
X

নোয়াখালীর সুবর্ণচরে বিষ প্রয়োগ করে একটি প্রজেক্টে চাষকৃত ৮-১০ প্রজাতির প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আনুমানিক রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামে।

প্রজেক্টের মালিক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ইব্রাহিম ধনু সর্দার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব—এই তিন ভাই গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। রাত ১০টার দিকে সব মাছ ভেসে ওঠে। এলাকাবাসীর চিৎকার শুনে এসে তিনি দেখেন, তার একমাত্র আয়ের উৎস প্রজেক্টের সব মাছ মরে গেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে চরজব্বর থানার এসআই মোমিত শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে বিচার দাবি করেন। তিনি আরও জানান, এর আগেও তারা তার জমিতে লবণ দিয়ে ধান নষ্ট করেছিল।

অভিযুক্ত ইয়াকুব বলেন, ইব্রাহিম মিয়া তার চাচা। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি তাদের বিরুদ্ধে ১১টি মামলা করেছেন। মাছ নিধনের ঘটনার সঙ্গে তারা জড়িত নন; তাদের ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।

চরজব্বর থানার এসআই মোমিত শুভ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিআই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝