ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে গ্রিল কেটে ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ২:২৩ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জ মহানগরে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি বাড়ি গ্রিল কেটে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনিজ্জামান বলেন, 'সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামের এক ব্যক্তির পাকা বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।'

তিনি বলেন, 'ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।'

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাতে কল করে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement