ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম
X

পাবনার চাটমোহরে বিলে স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে বোরো স্কিমের গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়াইলমারী গ্রামের বিলে অবস্থিত স্কিমের ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন একই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ডিপটিউবওয়েল দেখভাল করছিলেন।

সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে। এসময় মুখোশধারীরা ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।

সকালে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝