ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে জুলাই শহীদের পরিবারকে হুমকির অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম
X

জুলাই আন্দোলনে নিহত শহীদ সাব্বির হোসেনের পরিবারের সদস্যরা বিভিন্ন হুমকির অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাব্বিরের মা মায়া বেগম ও বোন শ্রাবন্তী এ অভিযোগ করেন।

তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।

সাব্বিরের মা মায়া বেগম অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তাদের দলীয় লোকজনের হাতে তার ছেলে সাব্বির শহীদ হয়। বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে নিহত সাব্বিরকে বাড়ির কবরস্থানে দাফন না করতে পারায় নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করতে হয়েছে।

সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে একই বাড়ির প্রতিপক্ষ বিভিন্ন সময় সাব্বিরের বাবা আমির হোসেনসহ পরিবারের সকল সদস্যকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর পরও, গত ৩১/০৩/২০২৬ ইং তারিখে সকালে তাদের সম্পত্তিতে থাকা একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষ শরীফপুর গ্রামের বাবুল, ঝর্ণা বেগম, শিলা বেগম ও তৈয়বা খাতুন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা শহীদ সাব্বিরের পিতা আমির হোসেন, মা মায়া বেগম ও বোন শ্রাবন্তীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে এ ঘটনায় সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করার পর থেকে আসামীরা তাদের নিয়মিত হুমকি-ধমকি প্রদান করছে বলে অভিযোগ করেন। তিনি প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি ছুটিতে ছিলাম। বিষয়টির খবর নিচ্ছি।”

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝