ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
X

ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একাধিক ইসলামিক সম্মেলন করতে যাওয়ার পর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। এতে তাকে সফরের মাঝপথেই দেশে ফেরত আসতে হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিজানুর রহমান আজহারী ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন। তিনি বলেন, হিটলার ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ ছিলেন।

ডেইলি মেইল প্রথম এ বক্তব্য প্রকাশ করে। তারা জানায়, আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ইসলামিক সম্মেলন করতে এসেছিলেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথান দুনলাম বুধবার জানিয়েছেন, তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের আজহারীর অস্ট্রেলিয়া সফরের বিষয়ে সতর্ক করেছিল একটি কমিউনিটি গ্রুপ।

তিনি বলেন, “আমার জানামতে, আজহারীর সফরের বিষয়ে মন্ত্রীসহ একাধিক সংসদ সদস্যের সঙ্গে ‘অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ফেডারেশন’ যোগাযোগ করেছে।”

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে আজহারী ইহুদিদের বিরুদ্ধে বক্তব্য দেন, হলোকাস্টের প্রশংসা করেন এবং তার শ্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ ছিলেন হিটলার। এছাড়া ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদের বিষাক্ত কলঙ্ক হিসেবে অভিহিত করেন।

এছাড়া তিনি বলেন, ইহুদিরা বিশ্বে এইডস ছড়িয়েছে এবং বিশ্বের অনেক অশান্তির জন্য তারা দায়ী।

আজহারীর মেলবোর্নে সম্মেলন হওয়ার কথা ছিল ৩ এপ্রিল, সিডনিতে ৪ এপ্রিল এবং ক্যানবেরায় ৬ এপ্রিল। কিন্তু সম্মেলনগুলো করার আগেই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝