ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নগরবাসীর ভোগান্তি কমাতে মানসম্মত কাজ করতে হবে: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৪:৫২ পিএম
X
Advertisement

নগরবাসীর ভোগান্তি কমাতে সময়মতো এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার সকালে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এন দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়া খামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন (ড্রেন উন্নয়ন) কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি 

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরবর্তীতে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোড থেকে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প পরিদর্শন করেন নজরুল ইসলাম মঞ্জু। 

চলমান এই ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'নগরবাসীর ভোগান্তি কমাতে সময়মতো এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।'

এরপর ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্র খালী খাল থেকে লবণচড়া সুইস গেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রশাসক। খালের পানিপ্রবাহ সচল রাখা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মঞ্জু বলেন, 'নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে ধারাবাহিক ভাবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবই এ সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য।'

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান ও মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান এসব উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে খুলনা নগরীর জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।

এসএম/এমএ
আরও সংবাদ   বিষয়:  খুলনা  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement